ফের অশান্ত ভারতের অঙ্গরাজ্য মণিপুর। এবার কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীদের ১১ জন নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর দাবি, নিহতরা সকলেই কুকি বিদ্রোহীদের সদস্য। তাদের ছোড়া গুলিতে সিআরপিএফর এক জওয়ান আহত হয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, সোমবার দুপুর আড়াইটার দিকে কুকি বিদ্রোহীরা প্রথমে বড়বেকরা মহকুমা সদরের থানায় হামলা চালায়। এর পরে কিছু বাড়িঘর ও দোকানে লুটপাট চালিয়ে জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায়। এর পরেই শুরু হয়ে দুই পক্ষের গোলাগুলি।
প্রসঙ্গত, শনিবার রাতে জিরিবাম জেলায় জাইরাওন নামে এক গ্রামে মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের যৌথ বাহিনীর হামলায় এক কুকি নারী নিহত হয়েছিলেন। রবিবার কুকি-জোজনজাতিদের যৌথ মঞ্চ আইটিএলএফের মদতপুষ্ট সদস্যরা এক মেইতেই নারীকে খুন করে।
পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক এবং সানসাবিসহ বিভিন্ন এলাকায় মেশিনগান, রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিয়ে হামলা চলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর এসেছে।
ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর!