সিরিজ হেরে র‍্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:২২ এএম

শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও রশিদ খানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতেই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। 

আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।

সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন ৯–এ।

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)

ক্রম দল রেটিং

১ (-) ভারত ১১৮

২ (-) অস্ট্রেলিয়া ১১৩

৩ (-) পাকিস্তান ১০৯

৪ (-) দক্ষিণ আফ্রিকা ১০৬

৫ (-) নিউজিল্যান্ড ১০১

৬ (-) শ্রীলঙ্কা ৯৬

৭ (-) ইংল্যান্ড ৯২

৮ (+১) আফগানিস্তান ৮৫

৯ (-১) বাংলাদেশ ৮৫

১০ (-) ওয়েস্ট ইন্ডিজ ৭৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত