গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির কথা মনে আছে? ওই ম্যাচে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দলের পরাজয় যখন নিশ্চিত হয়ে গেছে, তখন সেঞ্চুরি পূরণ করেন মাহমুদউল্লাহ। সেই সেঞ্চুরির পর তার উল্লাস নিঃসন্দেহে বিশ্বকাপের দৃষ্টিকটু উদযাপনগুলোর একটি হয়ে থাকবে। মাহমুদউল্লাহর কাছে সেদিন দলের চেয়ে ব্যক্তিগত অর্জনই বড় ছিল।
সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে মাহমুদউল্লাহ ৯৮ রানের ইনিংস খেলেন। আগের চার ইনিংসে তার সংগ্রহ ছিল ০, ১, ২ এবং ৩ রান। মাহমুদউল্লাহর সেই ৯৮ রানের ইনিংস দলকে জেতাতে না পারলেও তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত করে দিয়েছে। সেইসঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়েও তার উন্নতি দেখা গেছে।
আজ বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ। অর্থাৎ, এখানেও তার ব্যক্তিগত লাভ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রসিক জনতা লিখছিল, ‘সেঞ্চুরিটা করে ফেললে হয়তো অবসরও নিয়ে নিতেন মাহমুদউল্লাহ। যেমনটা তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে টেস্টকে বিদায় জানিয়েছিলেন!’ কে জানে, শারজায় হয়তো এই ঘটনা ঘটতেও পারত!
বিমানে অচেতন যাত্রীকে সহায়তা করে প্রশংসায় ভাসছেন ব্রুনো
গম্ভীরকে ‘রগচটা’ বলে আগুনে ঘি ঢাললেন পন্টিং