তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে যা জানা গেল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

দুইদিন ধরে সামাজিক মাধ্যমে সয়লাব আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর। তবে কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। ছড়িয়ে পড়া ছবিগুলোতে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা গেছে। তবে দুজনের কেউই, এমনকি দুই পরিবারের কাউকে এ নিয়ে কথা বলতে শোনা যায়নি।

আজ বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু জানান, আফ্রিদির কাবিন হয়ে গেছে। পারিবারিক আয়োজনে তা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন, ‘ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস।’

কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

কবে কাবিন হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, ‘সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময়মতো সবাইকে জানাবে।’

এদিকে কয়েক দিন ধরে আবার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে দীঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত