ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর পক্ষ থেকে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে সেরা কোম্পানির স্বীকৃতিস্বরূপ ‘গোল্ড’ পুরস্কার পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।
পরপর দ্বিতীয়বারের মতো এই ক্যাটাগরিতে করপোরেট গভর্নেন্স অনুশীলন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরূপ গোল্ড পুরস্কার পেল কোম্পানিটি।
গত ১৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের হাত থেকে কোম্পানির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী।
