ম্যানেজার নেবে টেন মিনিট স্কুল, বেতন ৮০,০০০ টাকা

  • সফটওয়্যার কোম্পানি, শিক্ষাগত প্রযুক্তি সফটওয়্যারে ভালো জ্ঞান থাকতে হবে
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠানটিতে ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: টেন মিনিট স্কুল।

পদ: প্রজেক্ট ম্যানেজার।

পদসংখ্যা: ১জন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: সফটওয়্যার কোম্পানি, শিক্ষাগত প্রযুক্তি সফটওয়্যার এবং স্টার্টআপে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা।

বেতন: মাসিক ৭০,০০০—৮০,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ বিল, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটি দুই দিন, বিমা সুবিধা, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা (অফিস ভর্তুকি দেবে), উৎসব বোনাস বছরে দুটি;।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: সর্বনিম্ন ১৮ বছর

কর্মস্থল: ঢাকা (ডিওএইচএস মহাখালী)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত