২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী মার্ক এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
বিচ্ছেদের খবর জানিয়ে এ আর রাহমান আর সায়রা বানু যে বিবৃতি দিয়েছেন, মোটাদাগে সেখানে কারণ হিসেবে ‘মানসিক দূরত্ব’কে উল্লেখ করেছেন তারা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে এ আর রাহমান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ভেবেছিলাম আমরা ত্রিশে পৌঁছাব। কিন্তু মনে হয় সবকিছুরই এমন শেষ আছে, যা আগে থেকে বোঝা যায় না। ভাঙা হৃদয়ের ভার স্রষ্টার সিংহাসনও কাঁপিয়ে দিতে পারে। ভঙ্গুর পরিস্থিতিতে সবকিছুর অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যদিও ভেঙে যাওয়া সম্পর্কের টুকরাগুলো আর আগের জায়গা ফিরে পেতে নাও পারে।’
এদিকে এ রহমানের বিচ্ছেদের কয়েক ঘণ্টা পর তারই সহকর্মী ও খ্যাতিমান বেজিস্ট তার স্বামীকে ছেড়ে দেওয়ার ঘোষণা জানান। এরপরই নতুন গুঞ্জন ডালপালা মেলে। ২৯ বছরের মোহিনী দে, ভারতের একজন প্রতিভাবান বেজিস্ট এ ছাড়া তিনি জেসন রিচার্ডসন, জাকির হুসেন, উইলো স্মিথ, শিবামনি, জর্ডান রুডেস, এবং স্টিভ ভাইয়ের মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। রহমানের সঙ্গে ‘গানবাংলা উইন্ড অব চেঞ্জ’ এবং ‘কোক স্টুডিও’ ছাড়াও দেশে-বিদেশে প্রায় ৪০টি শো-তে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যায়ালবাম প্রকাশ করেছেন।
মোহিনী ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘‘আমার প্রিয় বন্ধু,পরিবার এবং অনুরাগীরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মার্ক এবং আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনো ভালো বন্ধু, কিন্তু আমাদের জীবনের চাহিদাগুলো ভিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত আমাদের জন্য প্রয়োজনীয় ছিল।’’ আমরা একসঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাব, যেমন ‘মামোগি’ এবং ‘মোহিনী দে গ্রুপ’। আমাদের কাজের সম্পর্ক আগের মতোই থাকবে।”
এদিকে কয়েক ঘণ্টার মধ্যে এ আর রহমান ও মোহিনীর বিচ্ছেদের খবরে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। তবে মোহিনী ভক্তদের কাছে অনুরোধ করে বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন।’
এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন রেডিট ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘রহমান এবং তার টিম হয়তো ডিভোর্স ল’ ইয়ারের সঙ্গে পুরো রাত কাটিয়েছেন।’
মোহিনী পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এবার রহমান আর মোহিনী একসঙ্গে নতুন বিয়ের ঘোষণা করলেও আমি অবাক হব না।’
বলা হচ্ছে মোহিনী ও এ আর রহমান পরকীয়ায় সম্পৃক্ত ছিলেন। সেই সম্পর্ককে বৈধতা দিতেই তারা নিজেদের চলমান সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।
