গ্যাস বিল আদায়ের জন্য তিতাস গ্যাস এবং উপায় এর মধ্যে (মোবাইল ফিনানসিয়াল সার্ভিস) এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ ও উপায় পরিচালক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
