ভাষাসৈনিক ছালেহা বেগমকে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য সংগ্রামী নারী হিসাবে “মরণোত্তর সম্মাননা“ ও “২৫তম ট্রাব আইকন অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান করা হয়েছে।
১৯৫২ সালে ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুলে বাংলা ভাষার দাবিতে আন্দোলনে অংশগ্রহণ ও স্কুলে কালো পতাকা উত্তোলনের অযুহাতে দশম শ্রেণির ছাত্রীতে পড়া অবস্থায় তিনি বহিষ্কৃত হয়েছিলেন।
শনিবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ হোটেল অরন্যাটে অনুষ্ঠিত সম্মাননা পদকটি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মীর হাশমত আলী, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত এবং শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাবেক তথ্যসচিব , বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। মরণোত্তর সম্মাননা পদকটি গ্রহণ করেন ভাষাসৈনিক ছালেহা বেগমের বড় ছেলে বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, কলামিস্ট সৈয়দ শাকিল আহাদ।
