ইসরায়েলি ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রথমবারের মতো, দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে এক ঝাঁক ড্রোনসহ বিমান হামলা শুরুর কথা জানিয়েছে গোষ্ঠীটি।
এছাড়া তেল আবিবের এক সামরিক অবকাঠামোতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। পৃথক দুই বিবৃতিতে এসব হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল সেনাবাহিনী। তবে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতএর কোথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার সময় তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বেজে উঠে।
ইসরায়েলের মেডিকেল সংস্থা জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে ইসরায়েলি ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন।
পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ৮২