দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: ডা. রফিক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আজ সোমবার ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আহতদের দেখতে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আশ্বস্ত করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সাথে শেষ করার তাগিদ দেন তিনি। বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আফজাল হোসেন, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম ফয়েজি, ডা. ইউসুফ শিবলি, ডা. সাইফুল আলম বাদশা, ডা. ম্যাব খান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত