বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই নানা কারণে থাকেন আলোচনায়। বচ্চন পরিবারের সাথে তার সম্পর্ক ভাল যাচ্ছে না। বলিপাড়ায় শোনা যাচ্ছে ডিভোর্সের গুঞ্জন। ডিভোর্সের এই আলোচনার মধ্যেই এক ভিডিও শেয়ার করে ভাইরাল এই অভিনেত্রী।
ভিডিওতে ঐশ্বরিয়াকে মেকআপ ছাড়া সাধারণ লুকে দেখা গিয়েছে। ভিডিওর ক্যাপশনেও তিনি লিখেছেন নারীর প্রতি সহিংসতার কথা। যেখানে তাকে মেয়েদের পথে-ঘাটে চলতে থাকা শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে উদ্বুদ্ধ করতে দেখা গিয়েছে। অভিনেত্রী বলেন, ‘প্রতি মুহূর্তে ঘটে চলা নিপীড়নের জন্য নারীরা দায়ী নয়। নিজের পোশাক, বা ঠোঁটের লিপস্টকের দিকে আঙুল না তুলে বরং ভয় নামক বিষয়টা জীবন থেকে মুছে ফেলুন। মাথা উঁচু করে বাঁচুন। কারও কথায় মাথা নত করবেন না।’
ঐশ্বরিয়ার এই ভিডিওতে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনার মতো অভিনেত্রী যে এই বিষয় নিয়ে কথা বলছেন, তা সমাজের জন্য ভীষণ ভাবে উপকারের। আরেকজন লিখেছেন আপনি হলেন একাধারে সুন্দরী এবং শিক্ষিতা। আবার কেউ কেউ এমনটাও বলেছেন, ‘জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের অত্যাচার নিয়ে তা হলে কী বলবেন?’
এবং কেউ কেউ তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, হলেন একাধারে সুন্দরী ও শিক্ষিতা। সেই সঙ্গে আবার কেউ কেউ এমনটাও বলেছেন, ‘জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের অত্যাচার নিয়ে তা হলে কী বলবেন?’
যদিও এমন মন্তব্যের কোনও উত্তরই দেননি অভিনেত্রী। ঐশ্বরিয়ার এই পোস্টে অভিষেক বচ্চনকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। কয়েকদিন আগে অভিনেত্রী কন্যা আরাধ্যার জন্মদিন পালন করেন। সেখানেও দেখা মেলেনি অভিষেক বচ্চনের।
ইউরো এশিয়া উৎসব প্রশংসিত বাংলাদেশের ‘নির্বাণ’