আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারের ২৮ বলে রেকর্ড সেঞ্চুরি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। ভিত্তিমূল্য মাত্র ৩০ লাখ রুপি হলেও কেউ কেনেনি দলই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেলকে। সেই আক্ষেপ তিনি যেন মাঠেই ঝাড়লেন প্রতিপক্ষ বোলারদের ওপর। ২৮ বলে সেঞ্চুরি করে গড়লেন রেকর্ড।

ভারতের টি-টোয়েন্টির ঘরোয়া আসর সৈয়দ মুশতাক ট্রফিতে আজ বুধবার ২৮ বলে সেঞ্চুরি করেছেন উর্বিল। গুজরাটের হয়ে ত্রিপুরার বিপক্ষে করা উর্বিলের সেঞ্চুরিটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল ঋষভ পন্তের। তিনি ২০১৮ সালে মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক ভারতীয় বংশোদ্ভূত এস্তোনিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান সাহিল চৌহানের। তিনি গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্ব রেকর্ড গড়েন। মজার ব্যাপার হলো, গত বছর ২৭ নভেম্বরও গুজরাটের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন উর্বিল। ঠিক এক বছর পর একই দিনে তিনি আরেকটি দ্রুততম সেঞ্চুরি করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত