অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।
আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
অপরাধীর পরিচয় অপরাধীই, দল-গোষ্ঠী নয়: হাসান আরিফ