পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে শীর্ষে উঠেছে ভারত। অস্ট্রেলিয়া আছে দুই নম্বরে। তবে সিরিজের আরও চার টেস্ট বাকি। ভারতের ফাইনাল নিশ্চিত করতে হলে ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাকি টেস্টেও।
আরও স্পষ্ট করে বললে ভারত বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪-১ জিতলে সরাসরি চলে যাবে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে।
এদিকে তিন নম্বরে থাকা শ্রীলঙ্কা এবং পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হয়েছে আজ। ডারবানে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ২০.৪ ওভার। বৃষ্টি বাগড়াতেই এমনটি হয়েছে। ৪ উইকেটে ৮০ রান তুলেছে প্রোটিয়ারা।
এই সিরিজে জয়ী দল পৌঁছে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কাছাকাছি। দক্ষিণ আফ্রিকার ফাইনালে যেতে হলে তাদের হাতে থাকা চার টেস্টই জিততে হবে। শ্রীলঙ্কার পর পাকিস্তানের সঙ্গে টেস্ট আছে প্রোটিয়াদের। শ্রীলঙ্কারও এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আছে।
কিন্তু আজ ডারবানে প্রথম দিনে বৃষ্টির বাগড়া পরবর্তীতে ক্ষতির কারণ হতে পারে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার জন্য। অবশ্য বিষয়টি নির্ভর করছে ম্যাচের বা সিরিজের ফলাফলে এই বৃষ্টি কোন প্রভাব ফেলে কিনা তার উপর।
এদিকে আগামীকাল সকাল থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের টেস্ট। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে খেলা। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের এটি শেষ সিরিজ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে।
সাকিব উইকেট নিলেই হারছে বাংলা টাইগার্স
বাংলাদেশের লক্ষ্য ছিল ৩০০ রান করা
এনসিএলের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ তামিম