নিউ ইয়র্কে ৩৪ শিল্পী-কলাকুশলী পেলেন এটিভির আইকনিক স্টার পুরস্কার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এটিভির ষষ্ঠ আইকনিক স্টার অ্যান্ড বিজনেস পুরস্কার’ পেলেন ৩৪ শিল্পী, কলাকুশলী ও ব্যবসায়ী। স্থানীয় সময় রবিবার (২৪ নভেম্বর) নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের সেরা তারকা শিল্পী, কলাকুশলী ও ব্যবসায়ীদের উপস্থিততে আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস পুরস্কার ঘোষণা করেন আয়োজকবৃন্দ। নিউ ইয়র্কে প্রথমবারের মত অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানটি প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান আয়োজবৃন্দ।

পুরস্কার পাওয়া ৩৪ জন হলেন অভিনয়শিল্পী পায়েল সরকার, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সাদিয়া জাহান প্রভা, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, আবদুন নূর সজল, বিপ্লব, সামিনা চৌধুরী, আঁখি আলমগীর, ফবাশির তেজি খান, স্বপ্নীল সজিব, নাজু আখন্দ, এশা রহমান, মিস্টি জান্নাত, মন্দিরা চক্রবর্তী, মিলা হোসেন, নিবির আদনান নাহিদ, রেশমি মির্জা, তানভীর তারেক, শার্মিলা মাইতি, দেবাশীষ বিশ্বাস, শারমিনা শিরাজ সোনিয়া, সাদিয়া খন্দকার, মোঃ মনির হোসেন যুবরাজ, জারিন তাসনিম, এম এ ওয়াহিদ, আমজাদ হোসেন, গৌতম সাহা, মোঃ শাহাদাত হোসেন সুমন, ওয়ালী সুজন, শামীম হোসেন, নানজিবা খান ও হিমেল আশরাফ।

শিল্পী, কলাকুশলী ও ব্যবসায়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথি আহমদ শরীফ, কাজী মারুফ, সামিনা চৌধুরী, শিরিন বকুল, আকাশ রহমান, ফাহাদ সোলায়মান, রাসেক মালিক, আফতাব বিন তমিজ, লিটন আহমেদ, এশা রহমান ও পিয়াল হোসেন, আজাজ খান স্বপন, মোঃ খলিলুর রহমান ও বেলাল হোসেন।

অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন যথাক্রমে-সামিনা চৌধুরী, শামীম হোসেন, রেশমি মির্জা, ইমন নিরব, পায়েল, নাজু আখন্দ, ফাবাশির তেজি খান, স্বপ্নীল সজিব, মিস্টি জান্নাত, নাহিদ, জারিন, সামিয়া, নাইরিতা, আলভান ও শাগনিক।

ফ্যাশন শোতে যারা অংশ নিয়েছেন তারা হলেন-বিদ্যা সিনহা মিম, তানজিন তিসা, জারিন, সজল, নিবির, মেরি ও আকাশ রহমান। কোরিওগ্রাফার: শাহাদাত হোসেন সুমন ও গৌতম সাহা। ডিজাইনার: নুসরাত আয়েশা ও প্রিন্স মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত