গাড়িতে ট্রাকের ধাক্কা, ফেসবুক পোস্টে যা বললেন হাসনাত-সারজিস

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩৭ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে। এতে গাড়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পর ফেসবুকে একই পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। নিজেদের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তারা লিখেছেন, ‘মারবা? পারবা না।’

একইসঙ্গে নিজেদের আবরার ফাহাদ এবং সাইফুল ইসলাম আলিফের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে তারা বলেছেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো–শহিদেরা মরে না।’

চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তারা দুজন অক্ষত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত