ঠাকুরগাঁও

ইউপি সদস্যকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য আলাউদ্দিন ফকিরকে হত্যার দায়ে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন।

মামলার অভিযোগে জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন ফকির তার বন্ধু মোহাম্মদ আলীর বাড়িতে যাতায়াত করতেন। ২০১৩ সালের ৯ এপ্রিল আলাউদ্দিন বন্ধুর বাড়িতে গেলে আলী তার স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে ওই ইউপি সদস্যের মরদেহ বস্তাবন্দি করে এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়।

পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। এ ঘটনায় ১০ এপ্রিল নিহত ইউপি সদস্যের ছেলে বাদশা মিয়া বাদী হয়ে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগমকে আসামি করে মামলা দায়ের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত