যুদ্ধবিরতির পরও প্রতিরোধ জারি রাখবে হিজবুল্লাহ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:১৪ এএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সশস্ত্র যোদ্ধাসহ ফিলিস্তিনিদের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবাননও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, সব সামরিক শাখায় যোদ্ধারা শত্রুদের আকাক্সক্ষা ও আক্রমণ মোকাবিলায় সম্পূর্ণরূপে সজ্জিত থাকবে। সেই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ইসরায়েল যদি নতুন করে হামলা চালালে তারা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণাঞ্চলে এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে। আকাশপথে নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। এক বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে স্বস্তি ফিরেছে লেবাননের সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘ আলোচনার পর বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত