স্কুল জুতার নতুন স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করেছে স্টেপ ফুটওয়্যার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

স্কুল জুতার ক্ষেত্রে বাংলাদেশের বাজারে নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে স্টেপ ফুটওয়্যার। অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইনের সমন্বয়ে তৈরি এই জুতা আরাম ও স্থায়িত্বের নিখুঁত মিশ্রণ হিসেবে ইতোমধ্যে দেশের অভিভাবক ও শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে। দৈনন্দিন ব্যবহারে আরামের গুরুত্ব বিবেচনা করে ডিজাইন করা এই জুতা প্রচলিত প্রত্যাশার সীমা অতিক্রম করেছে।

বাংলাদেশের সবচেয়ে হালকা স্কুল জুতা হিসেবে পরিচিত এই পণ্যটি শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমকে সহজ ও আরামদায়ক করে। পালকের মতো হালকা এই জুতা সব বয়সের শিক্ষার্থীদের উপযোগী হওয়ায় অভিভাবকদের পছন্দের শীর্ষে রয়েছে এবং দেশের ছোট-বড় শহর ও গ্রামীণ এলাকাতেও জনপ্রিয়তা অর্জন করেছে।

দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর উপাদানে তৈরি এই জুতা টেকসইতাও নিশ্চিত করে। স্টেপ ফুটওয়্যার তাদের স্কুল জুতায় ক্যাপসুল আইলেট যুক্ত করেছে, যা সাধারণত বিশ্বের উচ্চমূল্যের জুতায় ব্যবহৃত হয়। এটি জুতার লেইসকে সুরক্ষা ও শক্তি প্রদান করে, ফলে জুতার স্থায়িত্ব বাড়ে এবং আকর্ষণীয়তা বৃদ্ধি পায়।

এই জুতার ভেলক্রো সিস্টেমটি লেইস বাঁধার ঝামেলা দূর করে, তাই এটি ছোটদের মধ্যে জনপ্রিয়- কারণ তারা সহজে ও নিরাপদে যখন-তখন কারো সাহায্য ছাড়াই পরতে ও খুলতে পারে। এটি সহজে ধোয়া যায় এবং দ্রুত শুকিয়ে যায়- বিশেষ করে সাদা রঙের হলেও স্কুলে প্রতিদিন ব্যবহারের পর ময়লা পরিষ্কার ও ধোয়া আরও সুবিধাজনক হয়।

ভোক্তাদের সবসময় সেরা অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ স্টেপ ফুটওয়্যার এমন জুতা তৈরি করে, যা বহনযোগ্য, আর্দ্রতা প্রতিরোধী এবং শিক্ষার্থীদের সঠিক ফিট নিশ্চিত করে আরাম ও সুরক্ষা প্রদান করে। রাবারযুক্ত ইভা কম্পাউন্ড ব্যবহারের ফলে এ জুতায় আরামদায়ক অনুভূতি ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয়, যা গুণগত মানের প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করে।

অ্যান্টি-স্লিপ সোলসহ বিশেষ ডিজাইনের এই জুতা বৃষ্টি বা ভেজা পরিবেশেও শিক্ষার্থীদের চলাচলকে সুরক্ষিত ও আরামদায়ক করে তোলে। সমগ্র বাংলাদেশে সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে স্টেপ ফুটওয়্যারের স্কুল জুতা পাওয়া যায়। এখন স্টেপ ফুটওয়্যার তাদের স্কুল জুতার প্রতিটি ক্রয়ের সাথে আকর্ষণীয়, আরামদায়ক ও টেকসই এক জোড়া মোজা ফ্রি দিচ্ছে, যা সত্যিই ঈর্ষণীয় অফার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত