পাকিস্তানের কাছে হেরে গেল ভারত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

ব্যর্থ বৈভব সূর্যবংশী । আইপিএলে ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে সাড়া জাগানো ব্যাটার করলেন মাত্র ১ রান। এসিসি অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানে কাছে পর্যদুস্ত ভারত । পড়শি দেশের দেওয়া ২৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ‘মেন ইন ব্লু’র ছোটরা গুটিয়ে গেল ২৩৮ রানে ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান । এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও জাপান । ফলে অঘটন না-ঘটলে দু’দলেরই শেষ চার পাকা । ফলে প্রথম ম্যাচই ছিল সম্মানরক্ষার । সেই ম্যাচই পকেটে পুরল পাকিস্তান । হার দিয়ে এশিয়া কাপ শুরু করল টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ।

২৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত । এই ম্যাচে নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে । আইপিএলে ১৩ বছরের ব্যাটারকে রাজস্থান রয়্যালস নিয়েছে ১.৩ কোটি টাকা খরচ করে । প্রথম ম্যাচেই নিরাশ করলেন বিহারের বিস্ময় বালক । ১ বল খেলে মাত্র ১ রানে ফিরলেন বৈভব ।

এদিন টস জিতে ব্যাট নেয় পাকিস্তান । নির্ধারিত ৫০ ওভারে সাদ বাইগের দল তোলে ২৮১ রান । ১৫৯ রানের বিরাট ইনিংস খেলেন সাজাইব খান । ভারতীয় বোলারদের প্রহার করা ইনিংস সাজানো ১০টি ছয় ও ৫টি চারে । ৯৪ বলে ৬০ রান করেন ওপেনার উসমান খান । ‘বিরাট’ ইনিংসই শুধু নয়, এদিন একাধিক রেকর্ডও গড়েছেন পাক ব্যাটাররা ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত