বিএসএমএমইউয়ের নতুন প্রক্টর ডা. শেখ ফরহাদ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

আজ শনিবার বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপতকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ গত ২০ আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আনুষ্ঠানিকভাবে ডা. শেখ ফরহাদের হাতে প্রক্টরের নিয়োগপত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকার অধ্যাপক ডা. শেখ ফরহাদ ২০০০ হাজার সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত