বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। তার আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের মাস্কট। এসময় জাতীয় পুরুষ ও নারী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
এবারের বিপিএল আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা রয়েছে। গত কয়েকমাস ধরে উন্মোচিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর বিভিন্ন কার্যক্রম, যার মধ্যে ছিল ‘জুলাই-অনির্বাণ’ নামক প্রমাণ্য চিত্রের প্রদর্শনী, যা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, জাহানারা আলম ও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উপস্থিত ছিলেন।
দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের বিপিএল আরও আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বিপিএলের সূচি এবং নিশ্চিত করেছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যু।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইতোমধ্যে জানিয়েছিলেন, এবারের বিপিএল আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বড় সাফল্য অর্জন করার লক্ষ্য নিয়ে আয়োজনের নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ (রবিবার) আয়োজিত একটি অনুষ্ঠানে বিপিএলের মাস্কট উন্মোচন করা হয়েছে।
বিশ্বক্রিকেটে বিপিএলের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বিসিবি এবারের আসরে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ডিজিটাল টিকেটিং, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানি, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ দেশি-বিদেশি আম্পায়ারদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তবে চট্টগ্রাম এবং সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৫ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে। এই বিপিএল আসরে অংশগ্রহণ করবে ৭টি দল: ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের এবারের আয়োজনকে স্মরণীয় করতে বিসিবি বিশেষ চমক রেখেছে, যা দর্শকদের জন্য আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করবে।
এমবাপ্পেকে ফর্মে ফেরাতে জিদানের শরণাপন্ন রিয়াল
রক্ষণে আরও উন্নতির তাগিদ বার্সেলোনা কোচের
পেরেইরার ইনজুরিতে লেস্টারে কপাল খুলছে হামজার!