বাংলাদেশ কমার্স ব্যাংকের মিরপুর শাখা স্থানান্তর

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের মিরপুর শাখা। রবিবার (১ ডিসেম্বর) নতুন ঠিকানা- মা প্লাজা (দ্বিতীয় তলা), প্লট নং-সি/২, মিরপুর-১, শাহআলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত অনুষ্ঠানটি শাখার নতুন ঠিকানায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম এবং মিরপুর শাখার বিভিন্ন গ্রাহকগণ।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান তার বক্তব্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের সকল প্রকার সেবাগ্রহণ করার জন্য উপস্থিত গ্রাহকদের আহ্বান জানান।

সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির সুবিধাগুলো গ্রহন করার জন্য পরামর্শ প্রদান করেন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া আস্থার সঙ্গে কমার্স ব্যাংকের সাথে লেনদেনের করার ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত