২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামু গ্রেপ্তার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম

টঙ্গীতে ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সকালে এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায় পুলিশ।

জানা যায়, কামরুল ইসলাম কামু টঙ্গীর এরশাদনগর বস্তির ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে। প্রায় এক দশক পালিয়ে ছিলেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফিরেন দুই ডজন মামলার সাজাপ্রাপ্ত এই আসামি।

স্থানীয়রা জানান, এলাকায় ফিরেই টঙ্গীর এরশাদনগর বস্তির নিয়ন্ত্রণ নেন। কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে নেন টঙ্গীর উত্তর-পূর্বাঞ্চল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত