জানালার পর্দা লাগানো নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, গলায় ফাঁস স্ত্রীর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পিএম

বরগুনার তালতলীতে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন স্ত্রী। রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার নিশান বাড়িয়ার ইউনিয়নের মরানিদ্রা গ্রাম এ ঘটনা ঘটে।

মৃতের নাম সুমাইয়া আক্তার (১৯)। তিনি একই গ্রামের রাকিব মুসুল্লির স্ত্রী ও পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম চৌকিদারের মেয়ে।

জানা যায়, একে অপরকে ভালোবেসে ছয় মাস আগে তারা বিয়ে করেন। পরে তাদের পরিবার মেনে নেয়। রবিবার দুপুরে পুকুরঘাটে জানালার পর্দা লাগানো নিয়ে রাকিব ও সুমাইয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরান আলম বলেন, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত