বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া তাদের সম্পর্কের পরবর্তী ধাপে এগোচ্ছেন বলে জানা গেছে। মাত্র সাত বছর বয়সে ডিসলেক্সিয়ায় আক্রান্ত হওয়া ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী টম হল্যান্ড বড় পর্দায় স্পাইডারম্যানরূপে দেখা দিয়ে ঝড় তুলেছেন ভক্তদের মনে।

‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে প্রেমে পড়েন তারা। সিরিজের পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম হল্যান্ড। আর তার প্রেমিকা মিশেল জোনস ওরফে এমজে হলেন জেন্ডায়া। তাদের ডেটিংয়ের খবরটি ২০২১ সালে প্রথম সামনে আসে যখন এই প্রেমিক জুটির চুম্বনের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিলো। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে টম ইতিমধ্যেই জেন্ডায়াকে বিয়ের পরিকল্পনা করছেন এবং ঘনিষ্ঠ বন্ধু রবার্ট প্যাটিনসনকে বিশেষ ভূমিকায় রাখার কথা ভাবছেন।

টোয়াইলাইট খ্যাত প্যাটিনসন ও হল্যান্ড বহু বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু। অনেকটা ভাইয়ের মতো গভীর তাদের বন্ধুত্ব। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দা ডেভিল অল দা টাইম সিমাতে  তারা একসঙ্গে কাজ করেছেন।

ঘনিষ্ঠ সূত্র হতে জানা গেছে, ‘যদি সব কিছু ঠিকঠাক চলতে থাকে, তাহলে প্যাটিনসন টমের বেস্ট ম্যান বা গ্রুমসম্যান হবেন। স্পাইডারম্যান খ্যাত ট্ম চান তাদের নতুন জীবন এবং পরিবারগুলির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হোক।’

এছাড়া জানা গেছে, রবার্ট প্যাটিনসনের ব্যক্তিগত জীবনের পরিবার গড়ার অভিজ্ঞতা টমকে অনুপ্রাণিত করেছে। তিনি এবং জেন্ডায়া তাদের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যাওয়ার এবং ভবিষ্যতে পরিবার গড়ার পরিকল্পনা করছেন।

জানা গেছে, টম ও জেন্ডায়া নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ ব্যক্তিগত ছিলেন। তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়েছেন। টম ও জেন্ডায়া ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন যে তারা বাকিটা জীবন একসঙ্গে কাটাবেন।

তবে, এ নিয়ে তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ভক্ত ও অনুরাগীরা তাদের এই নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত