বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন পায়েল। লাল বেনারসি, সোনার অলংকারে নববধূ রূপে নিটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী।
২০২১ সাল থেকে শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন পায়েল। পেশায় শিখর ব্যবসায়ী। বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত অভিনেত্রী। বর যেহেতু পাঞ্জাবি, সেই কারণে পরিবারের আদব-কায়দা একেবারেই রপ্ত করে ফেলেছেন তিনি। বৃহস্পতিবার পায়েলের বিয়েতে মিলে পাঞ্জাবি ও বাঙালি রীতিনীতি।
পায়েল বেনারসির সঙ্গে পরেছিলেন মানানসই সোনার ভারী গয়না। তবে বর বেঁছে নিয়েছিলেন পাঞ্জাবি সাজ। ঘিয়ে রঙের শেরোয়ানি, পায়ে সাদা জুতো এবং মাথায় পাগড়ি এমনই ছিল শিখরের সাজ। যদিও লগ্নের সময় বাঙ্গালি বরের পোশাকেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। গায়েহলুদ অনুষ্ঠানের জন্য পায়েল বেঁছে নিয়েছিলেন হলুদ লেহেঙ্গা এবং ফুলের গয়না। চোখে ছিল নজরকাড়া পাথরখচিত রোদচশমা।
উল্লেখ্য, পায়েলের বিয়েতে টলিপাড়ার অনেকেই উপস্থিত ছিল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ রয়েছে পায়েলের। তৃণমূলের সদস্য হিসেবেও পরিচিত তিনি। কিছু নির্বাচনী প্রচারেও দেখা গেছে। পায়েলের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলেন মুখ্যমন্ত্রী মমতা।
দুই দম্পতির পরকীয়া: একে অপরের স্ত্রীকে নিয়ে হোটেলে এসে ধরা
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ক্যামেরাবন্দি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন