মেয়েকে রেখে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দীপিকা! 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এক ভক্তের তোলা ভিডিওতে দেখা যায়, মঞ্চে থাকা দিলজিত গাইছেন সিয়া হাস হাস, আর তার সঙ্গে নাচছেন দীপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়েছে। সন্তান প্রসবের পর এটিই তার প্রথম জনসমক্ষে আসা। 

কনসার্টে দীপিকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘দুয়ার মাকে সুন্দর লাগছে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর মানে ডিউটিতে রণবীর, দুয়াকে সামলাচ্ছে সে’। অন্য আরেকজন লেখেন, ‘একটা সিনেমা চাই আমি দীপিকা আর দিলজিতের’।

অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি সিনেমাতে। গত ৮ সেপ্টেম্বর দীপিকা- রণবীরের ঘরে আসে নতুন অতিথি। কন্যা শিশুটির নাম দুয়া পাড়ুকোন সিং রাখেন এ তারকা দম্পত্তি।

‘দুয়া’ আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। মেয়ের নাম দুয়া রাখা নিয়ে দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত