বিগবসে যাচ্ছেন পরীমণি?

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

ঢালিউডে তিনি এখন প্রথম সারির নাম। অভিনয় শুরু করেছেন খুব অল্প সময়। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ-ভারত দু’দেশেই তিনি জনপ্রিয়। অভিনয় তো আছেই, তাঁকে নিয়ে গসিপও কম নয়। তিনি পরীমণি।

সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী 

তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট দিয়েছে। যেখানে তিনি লিখেছেন, ‘বিগবসে যাই গা নাকি?’

ভারতীয় রিয়ালিটি শো ‘বিগবস’। এটি সেলিব্রিটি এবং সাধারন মানুষদের নিয়ে একটী রিয়ালিটি শোম যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে এক সাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা, মতবিরোধ, সম্পর্ক এবং আচরণ দেখানো হয়।

তবে তিনি আসলেই বিগবসে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা যায়নি। সেই পোষ্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটীজেনরা শুভেচ্ছা জানিয়েছেন।

জিয়াউল হোক নামে এক ভক্ত লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইলো। আপনার কাছ থেকে আমরা আরও সুন্দর কাজ আশা করছি। আরেক ভক্ত লিখেছেন, নতুন আরেক পরীকে দেখার অপেক্ষায় থাকলাম। সব সময় পাশি আছি। শুভ কামনা রইলো আপনার জন্য।

এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোষ্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমি তোমাকে সঙ্গ দেব, গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে দেবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত