চৌদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন? বুবলীকে পরীমণি 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

শবনম বুবলীর ছেলের জন্মদিনে ফেসবুকে আপলোড করা এক ভিডিওকে ঘিরে আরেক নায়িকা পরীমণির সঙ্গে শুরু হয়েছিল ভার্চ্যুয়াল যুদ্ধ। পরীর দাবি ছিল, তার দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন ববুলী।

ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করেছিলেন পরীমণি। তিনি হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী। সেসময় ফেসবুকে বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরীমণি লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ 

এরপর বুবলীও পাল্টা পোস্ট দিয়ে লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’ এরপর তা নিয়ে দুই নায়িকার চলতেই থাকে ভার্চ্যুয়াল যুদ্ধ। তবে এই বিষয়ে সে সময়ে সরাসরি মুখ খুলেন নি কেউই। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমণিকে ঘিরে। তারপর পরীমণিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন।

অবশেষে সেই ঘটনার প্রায় নয় মাস পর এ প্রসঙ্গ নিয়ে কথা বললেন পরীমণি।বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগোষ্ঠী  নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কথা প্রসঙ্গে পরী আরও বললেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরীমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে পরী বলেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত