দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া তিন নেতা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।
জানা যায়, গত শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হ্যান্ডি কড়াই (বার) ভাঙচুর করার অভিযোগ ওঠে বহিষ্কার হওয়া এসব নেতার বিরুদ্ধে।
তবে এ বিষয়টি মিথ্যা দাবি করে বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামী জানান, কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। আমরা কোনো অপরাধ করিনি। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।
কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের বিরুদ্ধেই সংগঠন এই সিদ্ধান্ত নেবে। আমরা সংগঠনের নিয়ম-নীতিতে সবসময় অটল থাকবো।
বগুড়ায় কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তের দখল নিয়েছে ইসরায়েল