পরশুরামে মুহুরি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৫ মেশিন জব্দ 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

ফেনীর মুহুরি নদীতে অবৈধভাবে বালু লুট বন্ধে জেলার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করছে বিজিবি-পুলিশের যৌথ বাহিনী। এ সময় বালু লুটের কাজে ব্যবহৃত ৩৫ টি অবৈধ মেশিন জব্দ করা হয়। 

সোমবার (৯ ডিসেম্বর) দিনভর ভারত সীমান্তবর্তী নদীটির প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, গত ১৫ বছর যারা অবৈধভাবে বালু উত্তোলন  করেছে তারাই স্থানীয় বিএনপির নেতাদের সহযোগিতায় বালু উত্তোলন করছে। 

উক্ত অভিযানে আরও অংশ নেন স্থানীয় বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল হাকিম। 

ফেনীস্থ-৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলার যে কোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত