হত্যাচেষ্টার অভিযোগের মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার শুনানি নিয়ে তাকে জামিনের এ আদেশ দেন।
রাজধানীর উত্তরা-পূর্ব থানার এ মামলায় অধস্তন আদালতে জামিন চেয়ে বিফল হওয়ার পর হাইকোর্টে জামিনের আবেদন করেন শমী কায়সার। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার।
২০২২ সালের জুনে সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর ঢাকার আদালতে শমী কায়সারের নামে একটি হত্যাচেষ্টার মামলা হয়।
