নতুন মামলায় গ্রেপ্তার ইনু-আনিসুলসহ ৮ জন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কর্নেল ফারুক খান, সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কাফরুল, যাত্রাবাড়ী, মতিঝিল, নিউমার্কেট, বনানী থানার একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে আসামিদের ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক।

এর মধ্যে বনানী থানার হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় শমসের মুবিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত