বাজে সময় কাটিয়ে অবশেষে গোল করতে পারছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আটলান্টার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এক জয়ের ম্যাচে তিনি ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। দারুণ এক গোল করার পর প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়েছে। বেশ কজন ফুটবলারের চোটে জেরবার রিয়ালের দুশ্চিন্তা বাড়িয়ে দিল এমবাপ্পের এই চোট।
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজের পঞ্চাশতম গোলটি করেন এমবাপ্পে। পরে ৩৬তম মিনিটে তিনি মাঠ ছেড়ে যান। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে নেয় রিয়াল। বাকি দুটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আশাবাদী, এমবাপ্পের চোট গুরুতর নয়।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কিলিয়ানের উরুতে টান লেগেছে, অস্বস্তি আছে। পরীক্ষা করে দেখতে হবে। আপাতত গুরুতর মনে হচ্ছে না। আমি আসলে বিষয়টি নিয়ে পরিস্কার না। আগামীকাল (বুধবার) আমরা হয়তো এ ব্যাপরাএ জানতে পারব। সে মাঠে দৌড়াতে পারছিল না। অস্বস্তি অনুভব করছিল। এজন্য প্রথমার্ধেই তার বদলি নামাতে হয়েছে।’
এমি মার্তিনেজও এমন ভুল করতে পারলেন!
বড় তামিম ১০ বলে ১৩, ছোট তামিম ৩১ বলে ৫৩