বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, আওয়ামী লীগ এখনও স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলার সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৬ বছর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমালে আমরা কারারুদ্ধ অবস্থায় ছিলাম। আমরা কোনো কথা বলতে পারতাম না। কোনো স্বাধীনতা ছিল না। এখান থেকে আমাদের মুক্ত করেছে এই ছাত্ররা। জুলাই- আগস্ট ছাত্র-জনতা রুখে দিয়েছে ফ্যাসিবাদীরা। তবে তারা এখনও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি দেশ প্রেমে জাগ্রত হতে হবে। দেশপ্রেম থাকলে তোমাদের মাঝে দুর্নীতি থাকতে পারবে না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ উঠে পরে লেগে আছে। প্রতিটা শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের প্রতি আহ্বান সচেতন থেকে অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে।
বিএনপির নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসতে হলে, মানুষের কাছে যেতে হবে । তাদের ভালবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে ধানের শীষের মার্কার জন্য কাজ করলেই আমরা সরকার গঠন করতে পারব।
কলেজের গর্ভনিং বডির সভাপতি এ্যাডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ফ ম নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানসহ আরও অনেকেই।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জেলা ও উপজেলা বিএনপির অংগ সগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
‘ওবায়দুল কাদের মারা গেছেন’ বলে প্রচারিত ভিডিওটি ভুয়া
পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা