বেবি বাম্প নিয়েই ট্রেন্ডিং গানে উদ্দাম নাচ রূপসার!

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রী রূপসার একটি ভিডিও। বেবি বাম্প নিয়ে ট্রেন্ডিং গানে পা মেলালেন অভিনেত্রী। রক মিউজিকের তালে উদ্দাম নেচে আলোড়ন তুললেন নেটদুনিয়ায়। প্রেগন্যান্সিতে একেবারে বিন্দাস মুডে ধরা দিলেন রূপসা।

চলতি বছর পুজার সময় সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ। বিয়ের একমাসের মধ্যেই দেন সুখবর। বৃহস্পতিবার শিশুদিবসে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। স্বামী সায়নদীপকে পাশে নিয়ে গোলাপি-নীল-সাদা কেক হাতে সুখবর শেয়ার করেন তিনি। এই খবরে সবাই শুভেচ্ছা বার্তা পাঠান।

এসব কিছুর মধ্যেই এ বার নেটদুনিয়ায় ভাইরাল হল রূপসার একটি ভিডিও। বেবি বাম্প নিয়ে ট্রেন্ডিং গানে পা মেলালেন অভিনেত্রী।

ভিডিওতে তাকে ঢিলেঢালা জিন্সের সঙ্গে ধূসর রঙের টি-শার্ট দেখা যায়। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘বেবি বাম্পের সঙ্গে ট্রেন্ডিং গানে নাচ।’

তার এই ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। তার ভক্তরা নানা মন্তব্য করছেন। এক ভক্ত রসিকতা করে লিখেছেন, ‘জুনিয়রও এমন করেই নাচ করছে।’ আর একজন রূপসাকে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা জানিয়ে লেখেন, ‘এভাবেই মজা করে এই সময়টা কাটান,  আর নিজের শরীরের যত্ন নিন।

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভালো মানুষ রয়েছে, তেমনই খারাপ মানুষও রয়েছে। আমি আমার জীবনের কিছু খুশির খবর শেয়ার করে নিচ্ছি আমার শুভাকাঙ্খীদের সঙ্গে। কে কী বলবে সেই আশা নিয়ে আমি পোস্ট করছি না। অনেক মানুষ অভিনন্দন জানিয়েছে। যারা কটূক্তি করেছে তারা অন্যের ভালো দেখতে পারে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত