রাগের মাথায় শিশুকে রাতে পুকুরে ফেলে দেন মা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দু্ই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে রাত ৩টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। সবাই খোঁজখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম স্বীকার করেন রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন তিনি।

হিরা বেগম বলেন, ওই সময় আমার কোনো জ্ঞান ছিল না। কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারিনি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত