পাবনার চাটমোহরে জলসায় গিয়ে নিখোঁজ এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৈলানপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুকন্যা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচুবাগানে অর্ধ উলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্বামীর সঙ্গে কাজ করতে আপত্তি বিদ্যা বালানের 