ভালুকায়

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

ময়মনসিংহের  ভালুকা উপজেলার জামিরদিয়া রাইদা ফ্যাক্টরির ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নি সংযোগ করে মোটরসাইকেল পুড়িয়ে দোকানপাট লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে । আহতদের উপজেলা সাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা জামিরদিয়া রাইদা ফ্যাক্টরি থেকে ঝুট বের করার সময় উপজেলার হবিরবাড়ী  ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়উর রহমান জিয়া  গ্রুপ ও  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী  শহিদুল ইসলামের গ্রুপের মধ্যে জুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। এ সময় তাদের ব্যবহৃত ১০-১২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এঘটনার সময় পাশে থাকা কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেযে ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ, হাই ওয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলার হবিরবাড়ী  ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়উর রহমান জিয়া জানান, রাইদা ফ্যাক্টরির ঝুট ব্যবসার ওয়ার্ক ওয়াডার সাইফুলের নামে কিন্তু হাজী শহীদের লোকজন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আজ শনিবার সকালে মাল বের করার সময় হামলা চালিয়ে অনেক নেতাকর্মীদের আহত করেন। আহতদের মাঝে যুবদল নেতা মজিবর রহমান, ইসমাঈল এর অবস্থা অনেক খারাপ তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শহীদের লোকজনে  ৪০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলাম ফোনে জানান, লুটপাটের অভিযোগটি সঠিক নয়। আমি ঢাকা আছি এ ঘটনার সাথে আমি জড়িত নয়। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখনো ও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত