ঢাবি মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন উদযাপন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পিএম

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান উদযাপন হয়। এর আগে ৭ ডিসেম্বর শুরু হয় সপ্তাহব্যাপী এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তবর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। উদ্বোধনী বক্তব্য দেন ঢাবি মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন মার্কেটিং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. শরীফুল আলম, সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

এদিন কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক আয়োজন, আজীবন সম্মাননা, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সকল শিক্ষক, অ্যালুমনায়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠিত হয়। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবির সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত