নারায়ণগঞ্জে যুবককে ধরে পিটুনি, ৯ ঘণ্টা পর মৃত্যু 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় জনতার পিটুনিতে কামরুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম। 

এর আগে রবিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন দুপুর ১টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় গণপিটুনির শিকার হন ওই যুবক। 

নিহত কামরুল চাঁদপুরের হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারির ছেলে। তিনি পরিবার নিয়ে শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসবাস করতেন।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত