নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়াস্থ জাহিন স্পিনিং নামের একটি সুতা তৈরির কারখানার তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে ওই স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ওই কারখানার মজুদকৃত সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া জাহিন স্পিনিং মিলটির মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে হঠাৎ মিলের তুলার গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় আড়াইহাজার, রূপগঞ্জ ও মাধবদী থেকে ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোনো শ্রমিক আটকা পড়েনি। তবে আগুনের সূত্র এখনো জানা যায়নি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে দেখা যাবে ফল
দুই মাসের মধ্যে রাজনৈতিক দল