বৃষ্টির সঙ্গে পেরে না ওঠায় অবশেষে ড্রতেই নিষ্পতি হয় ব্রিসবেন টেস্টের। চমকের বাকি ছিল তখনও। সংবাদ সম্মেলনে এসে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
ব্রিসবেন টেস্টের একাদশে ছিলেন না অশ্বিন। তবে এর আগের অ্যাডিলেড টেস্টে ছিলেন একাদশে। সিরিজের মাঝপথে তার আকস্মিক অবসরের খবর চমকে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে এভাবেই অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, ‘ভারতের জার্সি গায়ে এটাই আমার শেষ বছর। আমি মনে করি এখনো কিছু ক্রিকেট বাকি রয়েছে আমার মধ্যে, সেটুকু আমি ক্লাব পর্যায়ে খেলতে চাই।’ অবসরের আগে শেষ টেস্টে ৫৪ রানে ১ উইকেট নেন ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অশ্বিন।
১০৬ টেস্টে ২৪ গড়ে ৫৩৭ উইকেট রয়েছে তার নামের পাশে। ৬টি সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে টেস্টে ৩ হাজার ৫০৩ রান করেছেন তিনি। ১১ বার পেয়েছেন সিরিজসেরার স্বীকৃতি।
সৌম্যর আঙুলে দিতে হয়েছে পাঁচটি সেলাই
আমি এলাম, দেখলাম আর জয় করলাম