দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে। এ সময় নতুন করে আরও ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৫৬৯ জনে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে নয় জন, রাজশাহী বিভাগে চার জন, রংপুর বিভাগে তিন জন, এবং সিলেট বিভাগে দুই জন রয়েছেন।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৫৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৯৭ হাজার ৬৬৫ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন