ইন্টারকনটিনেন্টাল কাপের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম কোচ হয়ে গেলেন কার্লো আনচেলত্তি। মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে গতকাল বুধবার রাতের ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির হয়ে আনচেলত্তির এটা ১৫তম শিরোপা, যা রিয়ালের ১২২ বছরের ইতিহাসে কোনো কোচোর সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।
পাচুকার বিপক্ষে জয়ের পর আনচেলত্তি বলেন, ‘অনেক শিরোপা! খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। এটা দারুণ সাফল্য। আমরা সবাই খুব খুশি। এটা গুরুত্বপূর্ণ ছিল। ২০২৪ সালটা আমরা অসাধারণভাবে শেষ করলাম...এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। তবে রিয়াল মাদ্রিদে সব সময়ই যেটা হয় আরকি, এখন ২০২৫ সাল নিয়ে ভাবতে হবে।’
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি শিরোপাজয়ী ৬৫ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘অনেক, অনেক ভালো লাগে (এতগুলো শিরোপা দেখলে)। পেছনে তাকিয়ে যখন দেখি, আমি এত বছরে অনেক অনেক শিরোপা জিতেছি, খুব খুশি লাগে। তবে সব সময়ই যেটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যেখানে সব সময় মনোযোগ ধরে রাখতে হয়। সব সময় এগিয়ে যেতে হয়। অর্থাৎ আরও সাফল্য।’
এর আগে ১৯৬০ থেকে ১৯৭৪ পর্যন্ত টানা ১৪ বছর রিয়ালের কোচ হিসেবে ১৪টি শিরোপা জিতেছিলেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার মুনোজ। এতদিন তার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড ছিল আনচেলত্তির। এবার সেই রেকর্ড তিনি সম্পূর্ণ এককভাবে দখল করলেন। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, আমি ভালো কাজ করছি এবং সেটা ধরে রাখতে চাই। অবশ্যই এমন সব গ্রেট কোচদের সঙ্গে আমার নামও উচ্চারিত হওয়াটা খুব সম্মানের।’
বয়সে বড় সেঁজুতির সঙ্গে মোরসালিনকে ‘জোর করে’ বিয়ে দেওয়ার দাবি!
ধূসর মরুভূমি সেজেছিল আকাশি নীলে
‘ছিলাম এক দরিদ্র শিশু, যে রাস্তায় খালি পায়ে ফুটবল খেলত’