নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে এসব রোহিঙ্গাকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকত এলাকায় নিয়ে আসা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন শিশু, ৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। তারা একটি ইঞ্জিনচালিত নৌকা করে হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বলে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, আটক রোহিঙ্গাদের কোস্টগার্ডের সহায়তায় ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। কোস্টগার্ডের রায়পুর বাতিঘর স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছুঁইছুঁই
রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই