বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা দুর্দিনে দলের কাজ করেছে, দলের সাথে ছিলেন তারাই সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবেন। কাজেই দুর্দিনের কর্মীদের আমরা ভুলবো না। যারা এখন আসবেন তারা দুর্দিনের কর্মীদের পিছনে থাকার চেষ্টা করবেন। দলের মধ্যে কখনোই বিভেদ তৈরী করার কাজে লিপ্ত হবেন না। সকলকে ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যায় বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত স্বৈরাচারের শাসনামলে যারা গণহত্যা চালিয়েছে, যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে প্রত্যেকটির বিচার বাংলার মাটিতে আল্লাহর রহমতে হবে।
তিনি বলেন, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। সকলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। ফারুক স্মৃতি সংসদের সভাপতি আবুল কালাম আজাদ মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ফারুকের ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম,জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, বিএনপি নেতা শফিকুর রহমান খান, অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব,সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে ১১ বছর আগে আওয়ামী সন্ত্রাসীরা শহরে নৃশংসভাবে হত্যা করে।
সোমবারের মধ্যে তৈরি হচ্ছে শহীদদের তালিকা, পাঠানো হবে পরবর্তী ক্যাবিনেটে
‘আইন জগত উজ্জ্বল নক্ষত্র হারালো’ হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতি
‘মোবাইল আসক্তিতে মেধা শূন্য হচ্ছে নতুন প্রজন্ম’