নতুন নেতৃত্বে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ এএম

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এখন টিভির প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার ঢাকসাস নির্বাচন বাস্তবায়নে গঠিত কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দৈনিক দেশ রূপান্তরের নাজমুল হাসান, অর্থ সম্পাদক এসএ টিভির রহমতউল্লাহ, দপ্তর সম্পাদক বিবার্তা২৪-এর শাখাওয়াত আল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টিভির ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক কালবেলার মো. ফয়সাল আহমেদ, প্রজন্ম নিউজ২৪-এর জিসান আহমেদ এবং নাগরিক টিভির মাহফুজুর রহমান নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত